যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রয়োজন’ পড়লে ইরানে স্থলসেনা পাঠানো হবে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তৃতীয় দিনে গড়ানোর পর সোমবার ‘নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, “ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো নিয়ে আমার কোনও জড়তা নেই। অন্য প্রেসিডেন্টরা যেমন বলেন, স্থলভাগে কোনও সেনা মোতায়েন করা হবে না। আমি তা বলি না। আমি বলি, সম্ভবত তাদের (স্থলসেনা) প্রয়োজন নেই অথবা যদি প্রয়োজন হয় (তবে পাঠানো হবে)।”
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সকালে পেন্টাগনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ইরানে বর্তমানে কোনও আমেরিকান সেনা নেই। যদিও তিনিও সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেনানি।হেগসেথ সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এটিই নিশ্চিত করছেন, আমাদের শত্রুরা বুঝুক যে, আমেরিকার স্বার্থকে এগিয়ে নিতে আমরা যতদূর প্রয়োজন ততদূর যাব। তবে আমরা এ বিষয়ে মূক নই।২ লাখ মানুষকে সেখানে পাঠাতে হবে না এবং ২০ বছরও থাকতে হবে না।”
প্রেসিডেন্ট ট্রাম্প ডেইলি মেইলে রোববার বলেন, তার হিসাবমতে, ইরানে যুদ্ধ চার সপ্তাহ মতো চলবে। তবে সোমবার তিনি নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় ইঙ্গিত দেন যে, সময় আরও কমানো হতে পারে। তিনি বলেন, এ অভিযান খুব দ্রুতই সম্পন্ন করা হবে।
সুত্র- নিউ ইয়র্ক পোস্ট


