প্রচ্ছদজাতীয়এবার শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরস্ক

এবার শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। এর আগে একই কার্যক্রমে যুক্তরাজ্যও আগ্রহ প্রকাশ করেছিল।

রোববার (৩ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন। বৈঠকে তিনি তুরস্কের প্রতিষ্ঠান চেলেবি এভিয়েশন হোল্ডিংয়ের পক্ষ থেকে এ আগ্রহের কথা তুলে ধরেন।

এ সময় সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দেশের পর্যটন খাত উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও সহযোগিতা নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে ৮ এপ্রিল যুক্তরাজ্যের পক্ষ থেকেও একই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ জানানো হয়েছিল। সে সময় ব্রিটিশ বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ