প্রচ্ছদসীমানা পেরিয়েকেউ যদি ‘মেধাবী অত্যাচারী স্বৈরশাসক’ বলে আমাকে আখ্যা দেয়, তাতে আমার কোনও...

কেউ যদি ‘মেধাবী অত্যাচারী স্বৈরশাসক’ বলে আমাকে আখ্যা দেয়, তাতে আমার কোনও আপত্তি নেই, ট্রাম্প

সমালোচকদের প্রতি নিজের চরম ক্ষোভের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নিয়ে করা অপমানসূচক মন্তব্যগুলোর মধ্যে ‘নির্বোধ’ শব্দটি তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। তবে কেউ যদি তাকে ‘মেধাবী অত্যাচারী স্বৈরশাসক’ বলে আখ্যা দেয়, তাতে তার কোনও আপত্তি নেই।

গত শুক্রবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা বলেন, তিনি ‘নির্বোধ’ বিশেষণটি এতটাই ঘৃণা করেন যে, সমালোচকদের ভুল প্রমাণ করার জন্য তিনি নিজের চিকিৎসকের কাছে একটি পরীক্ষার অনুরোধ করেছিলেন।উপস্থিত জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমিই আপনাদের দেখা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। আর আপনারা কি একজন বুদ্ধিমান মানুষকে প্রেসিডেন্ট হিসেবে পেতে চান না?

নিত্যপণ্যের দাম বা সাধ্যের মধ্যে জীবনযাপনের ওপর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও, ট্রাম্প তার ‘মানসিক সুস্থতা’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর চিকিৎসকের সঙ্গে হওয়া কথোপকথনের দিকে চলে যান। অভিযোগের সুরে ট্রাম্প বলেন, তারা আমাকে একটি বাজে শব্দ দিয়ে আঘাত করেছে; বলেছে সে একজন নির্বোধ ব্যাক্তি। চিকিৎসকের সঙ্গে সেই কথোপকথন স্মরণ করে ট্রাম্প আরও বলেন, আমি বলেছিলাম- ডক্টর, কেউ যদি আমাকে একজন মেধাবী অত্যাচারী স্বৈরশাসক বলে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নির্বোধ হিসেবে পরিচিত হতে চাই না।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ