প্রচ্ছদসীমানা পেরিয়েথালাপতি বিজয় শপথ নিচ্ছেন রবিবার

থালাপতি বিজয় শপথ নিচ্ছেন রবিবার

তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা চরম অনিশ্চয়তার অবসান ঘটলো। অবশেষে শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।

আগামীকাল রবিবার (১০ মে) সকাল ১০ টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। গত চার দিনে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। শনিবার ভিসিকে এবং আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়। বিকেলে যখন বিজয় লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

সর্বশেষ