নির্বাচনে কৃষি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কথায় কৃষকের চিড়ে ভিজবে কি: সব ওয়াদা কৃষককে সহায়তা ও ভর্তুকির আশ্বাস : কৃষি পণ্যের বাজার থেকে সিন্ডিকেট বিদায়ের কোনো প্রস্তাব নেই : কৃষিকে রূপান্তরশীল হিসেবে দেখে নীতি পরিবর্তনের কথা নেই : আছে শুধু কৃষি ঋণের সুদ মওকুফ, আছে বিনা সুদে ঋণের কথা : কৃষির উৎপাদন, বাজার ও মুনাফা এখন বড় পুঁজিঘন ব্যবসায়ির দখলে : ভূমিহীন কৃষকের কোনো কথা নেই : নদী ভাঙনের শিকার বা জলবায়ু উদ্বাস্তু কৃষকের কথা নেই : আলু, পেঁয়াজ চাষির কথা নেই : কৃষিনীতির কথা নেই : কৃষককে সহায়তা দিলেই কৃষি লাভজনক হবে কীনা, তার কথা নেই : কৃষির বহুমুখী বা খাদ্য নিরাপত্তার কথা নেই : কৃষি সম্পর্কীত নিয়োগের কথা নেই : গ্রামাঞ্চলে কর্মসংস্থানের কথা নেই : কৃষি জাতীয়ভাবে অবহেলার ফাঁদে : জলবায়ু পরিবর্তনের ফলে বা পরিবেশ বিপর্যয়ের সাথে কৃষির সংকট উত্তরণের কথা নেই : ভোট হবে, সরকার হবে কিন্তু কৃষি ও কৃষক সিন্ডিকেট ও বড় পুঁজির মালিকের হাত থেকে মুক্ত হওয়ার পথ নেই : কৃষি বা কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে- শ্লোগানেই থেকে যাবে!/?
কৃষি ও কৃষক অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হলেও সামনের নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে এই খাত তেমন গুরুত্ব পায়নি। কৃষির সমস্যা যেমন ঋণের তেমনি তা উৎপাদন, বিপণন ও বন্টনেরও। কৃষি একটা উৎপাদন পদ্ধতি। এখানে সরকারের ভর্তুকি দরকার নাকি বিনিয়োগ দরকার সেই পার্থক্য দলগুলোর ইশতেহারে নেই। কৃষি এখন রূপান্তরশীল এবং মৎস্য ও প্রাণিসম্পদও এখানে যুক্ত। গত কয়েক দশকে কৃষিতে বিনিয়োগ বেড়েছে। কৃষি এখন লাঙলের যুগে নেই। এখন তা এ আই এবং জৈব প্রযুক্তির যুগে। কৃষি এখন বাজার এবং খাদ্য নিরাপত্তার বিষয়। কৃষি পদ্ধতির মধ্যে এখন আর সনাতনী প্রথার মধ্যে নেই। কৃষি এখন এআই ও জৈব প্রযুক্তির যুগে। কৃষি এখন অনলাইন মার্কেটিং এর যুগে। তাই আগামী দিনে শুধু ঋণ মওকুফ বা নগদ অর্থ সহায়তা দিয়ে কৃষক ও কৃষির কোনো লাভ হবে না। দরিদ্র কৃষক ও ভূমিহীন কৃষককে দারিদ্র্যমুক্ত ও উৎপাদনের সাথে যুক্ত করতে না পারলে নগদ অর্থের সহায়তা সমস্যার সমাধান না করে তা প্রলেপ দেওয়ার মতো হবে। যাইহোক,ভোট এসে গেছে, রাজনৈতিক দলগুলোর ভোট দরকার ; কিছু নগদ সহায়তার আশ্বাসে ভোট দরকার ; কৃষক ভোট দিবেনও। কিন্তু কৃষক ও কৃষির দুঃখ,আলুর দুঃখ,পেঁয়াজের দুঃখ, দারিদ্র্যের দুঃখ,ভূমিহীনের দুঃখ, নদী ও পরিবেশ বিপর্যয়ে সর্বশান্ত কৃষকের দুঃখ থেকেই যাবে। রাজনীতির প্রান্তে কৃষক ও কৃষি ; অথচ অধিকাংশ ভোটার কৃষক।
লেখক- শরীফ শমশির
লেখক ও গবেষক


