প্রচ্ছদরাজনীতিমুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে গণতন্ত্রকামী মানুষ তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আমরা শপথ নিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে সংগ্রাম করছি সেটা অব্যাহত রাখবো। একটি গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এ জন্য এ দিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আমরা আজ শপথ নিয়েছি, স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম সব সময় অব্যাহত রাখবো। মহান বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে আমরা মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

তিনি আরো বলেন, আমাদের চেয়ারপারসন ও দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহতালার কাছে দোয়া চাই।বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তিনি এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন।

সর্বশেষ