প্রচ্ছদরাজনীতিরাষ্ট্রপতির অভিশংসনসহ সংসদের সামনে তিন দফা দাবিতে এনসিপির অবস্থান

রাষ্ট্রপতির অভিশংসনসহ সংসদের সামনে তিন দফা দাবিতে এনসিপির অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা রাষ্ট্রপতির অভিশংসন ও সব সংসদ সদস্যদর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন । এ সময় তারা নানা স্লোগান দেন। এতে নেতৃত্ব ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথমদিন বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।

এনসিপির তিন দাবি হলো-

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ