প্রচ্ছদরাজনীতি১৫ জন বিশিষ্ট নাগরিককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

১৫ জন বিশিষ্ট নাগরিককে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর এক বিবৃতিতে গতকাল ২৮ আগস্ট ২৫ তারিখে সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটিটি মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ এর আয়োজনে সেমিনারে রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী. ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাঃ হাফিজুর রহমান কার্জন, জাসদ নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, শ্রমিকনেতা বীরমুক্তিযোদ্ধ আবুল হোসাইনসহ ‘মঞ্চ ৭১’ এর সংগঠক, মুক্তিযোদ্ধা অথিতিবৃন্দসহ দশক শ্রোতাদের ওপর মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী শক্তির আক্রমন এবং সভা পন্ড করার তীব্র নিন্দা জানানো হয়।

শুধু তাই নয় ঐ অপশক্তি ’৭১ এর চেতনা বিরোধী অত্যন্ত পরিকল্পিত ভাবেই জুলাই যোদ্ধার ছদ্মাবরণে মব সৃষ্টি করে সরকারের মদতে যে হীন কাজ করেছে তা ঘোরতর অন্যায়। মব সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার ঐ সকল সম্মানিত মানুষজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার মত ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রও ঐ অপশক্তির সংগে হাত মিলিয়ে উল্টে সম্মানিত নাগরিকদের সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়েছে।

বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একটি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। রাষ্ট্রকে দখলে রেখে ’৭১ বিরোধী শক্তি জামাত-শিবির প্রতিশোধে লিপ্ত হয়েছে। ’৭১ বুদ্ধিজীবি নিধনের সংগে ঘটনার সংগে ঘটনার সামঞ্জস্য পাওয়া যায়। মুক্তিযোদ্ধা, শিক্ষক, বুদ্ধিজীবি, বিচারপতি, আইনবিদের কণ্ঠরোধ করে সকল বিরোধী মতকে গলাটিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দেশকে কৃষ্ণপক্ষের অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে জনমত সংগঠিত করার লক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও ’৭২ এর সংবিধানের ৪ মূলনীতিতে বিশ^াসী রাজনৈতিক শক্তি ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই যোদ্ধার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আঘাত করছে তাদের প্রতিরোধ করতে হবে। গ্রেফতারকৃত সকলবিশিষ্ট নাগরিকের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সর্বশেষ