প্রচ্ছদজাতীয়জ্বালানি সংকটের অজুহাতে ভাড়া বৃদ্ধি, যাত্রীরা ক্ষুব্ধ

জ্বালানি সংকটের অজুহাতে ভাড়া বৃদ্ধি, যাত্রীরা ক্ষুব্ধ

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া গুনতে হবে। এই ভাড়া বাড়ানো নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সুত্র জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীদের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।

যাত্রীদের দাবি, জ্বালানি সংকটের অজুহাতে বারবার ভাড়া বাড়ানো হলেও সেবার মানে কোনও উন্নতি দেখা যায় না। অনেক বাসেই অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্টপেজে না থামা এবং অতিরিক্ত যাত্রী তোলার মতো অনিয়ম চলছেই। তারা আরও বলেন, ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের আয়-সামর্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। একইসঙ্গে সরকার নির্ধারিত ভাড়া যেন ঠিকভাবে কার্যকর হয়, সে জন্য কঠোর নজরদারি ও তদারকি বাড়ানোর আহ্বান জানান যাত্রীরা।

ভিক্টার ক্লাসিক বাসে নিয়মিত যাতায়াত করেন মধ্যম আয়ের মানিক হোসেন। তিনি বলেন, যাতায়াত ও তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। সব নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আমার মতো দিন এনে দিন খাওয়া মানুষের জন্য এই ভাড়া বাড়ানো জুলুম। মেশিনারীর দোকানে কর্মচারীর কাজ করেন ইসমাইল। প্রতিদিন বাসে যাতায়াত করেন। তিনি বলেন, আয় বা বেতন বাড়ছে না, কিন্তু যাতায়াত খরচ ও বাজারের মূল্য বাড়ছে। আগে যেখানে ৩০ টাকা দিয়ে যাতায়াত করা যেতো, এখন সেখানে ৩৫ থেকে ৪০ টাকা লাগছে। এই বাড়তি ৫-১০ টাকা জোগাড় করতে গিয়ে আমাদের অনেক প্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে। কোর্টে কাজ করেন আকতারুজ্জামান। নিয়মিত সাভার পরিবহনে যাতায়াত করেন। তিনি বলেন, পরিবারের ভরণপোষণ মেটাতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি, বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে চাকরি করি। বাস ভাড়া বাড়লেও আগের মতো বাড়িতে আগের মতো বাড়িতে টাকা পাঠাতে হবে। এই বাস ভাড়া বৃদ্ধির ফলে সন্তানদের পড়াশোনা আর পরিবারের সাধারণ চাহিদা মেটানো কষ্ট হয়ে যাবে।

সর্বশেষ