নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে।
সুত্র জানায়, সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম বুধবার বিকালে বলেন, “জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকার পরিমাণ মোট ৭৪ লাখ।”নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে।
এদিকে আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।
তবে বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।তিনি বলেন,“আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন? অদ্ভূত প্রশ্ন আইনশৃঙ্খলাবাহিনী করছে।



