প্রচ্ছদজাতীয়জেলেদের চাল বিতরণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ- তদন্ত কমিটি গঠন

জেলেদের চাল বিতরণ সংক্রান্ত অনিয়মের অভিযোগ- তদন্ত কমিটি গঠন

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করেছে সরকার। সোমবার (২০ এপ্রিল) পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দু’মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের কথা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ