প্রচ্ছদজাতীয়প্রশাসনের প্রভাব-প্রত্যাখ্যান-কারচুপি'র অভিযোগ ও বয়কট-বর্জনের মধ্যদিয়ে ডাকসু'র ফল ঘোষণা

প্রশাসনের প্রভাব-প্রত্যাখ্যান-কারচুপি’র অভিযোগ ও বয়কট-বর্জনের মধ্যদিয়ে ডাকসু’র ফল ঘোষণা

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাদিক কায়েম ও এসএম ফরহাদ।

প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে ভূমিধসানো জয় পেয়েছেন তারা।

শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট পেয়েছেন।

জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৬ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১,৮০৯ ভোট পেয়েছেন।

ছাত্র সংঘ বা ছাত্র শিবির কখনোই এর আগে ডাকসুতে অংশ নেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ভিপি পদ পেয়েছে ইসলামী ছাত্রশিবির, বিপুল ভোটে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। জিএস হিসেবে তিনি পেয়েছেন নিজেদের প্যানেলের এসএম ফরহাদকে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ফল ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা মোট ছয়টি ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালটে ভিপি ও জিএস, একটি ব্যালটে এজিএস, সম্পাদক পদগুলো দুটি ব্যালটে এবং একটি ব্যালটে সদস্য পদগুলোতে ভোট দেওয়ার সুযোগ ছিল।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে ধারণা দিয়েছে  কর্তৃপক্ষ।

ছাত্র শিবির, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নামে ডাকসু নির্বাচনে অংশ নেয়।

সর্বশেষ