বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। উপস্থিত কূটনীতিক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।” রমজানের শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, “রমজান মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।”
অংশ নেন যেসব দেশের কূটনীতিক-
ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও জামায়াতের এ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।



