প্রচ্ছদজাতীয়একদিনে আরও ১১ মায়ের কোল খালি হলো

একদিনে আরও ১১ মায়ের কোল খালি হলো

কমছেই না হাম ও হামের লক্ষণ নিংয়ে শিশুমৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৮ জন। একই সময়ে নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ২২৯ জন। এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯১ জন।

সর্বশেষ