প্রচ্ছদসীমানা পেরিয়েযুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে ইরানে, খামেনি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভেদ সৃষ্টির চেষ্টা করছে ইরানে, খামেনি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ‘চরম বা চূড়ান্ত ধাক্কা’ খাওয়ার পর এখন পশ্চিমা শত্রু দেশগুলো ইরানি সমাজের মধ্যে বিভেদ ও ফাটল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক বিশেষ লিখিত বার্তায় এ কথা বলেন মোজতবা খামেনি।

লিখিত বার্তায় খামেনি বলেন, দুর্বৃত্ত শত্রু দেশগুলো দেশের জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস এবং বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালাচ্ছে।শত্রুদের এই অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই কুচক্রী উদ্দেশ্য মোকাবিলায় সবাইকে অবিচলতা, দূরদর্শিতা, ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।

সুত্র- ডয়েচে ভেলে

সর্বশেষ