রাজধানীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পর এমন তদন্ত কমিটি গঠনের ব্যাপারে জানালো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, কমিটিতে তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচজন সদস্য রয়েছেন। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ সভাপতি এবং ঢাকা জোন-২ এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁওয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার, ঢাকা-২৩ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোহরাব হোসেন ও সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানকে সদস্য করা হয়েছে।



