ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লির ১০ নম্বর জনপথে বুধবার (১০ জুন) লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের এই শীর্ষ নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়।এর একদিন আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেছিলেন।
পরপর এই দুই বৈঠককে কেন্দ্র করে বিরোধী শিবিরে রাজনৈতিক আগ্রহ তৈরি হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক-এর শরিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রসঙ্গে এসব যোগাযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সুত্র- ইন্ডিয়া টুডে



