প্রচ্ছদরাজনীতিতারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন, জামায়াত আমির

তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন, জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। নিজ নিজ দলের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির সামনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অবস্থান তুলে ধরতেই এই আহ্বান জানান তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এই প্রস্তাব দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, “প্রিয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনও ফলাফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।” ডা. শফিকুর রহমান তার বার্তায় জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের কাছে এটি প্রমাণ করা আমাদের দায়িত্ব যে রাজনীতি সৌজন্যমূলক এবং সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই। ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য এমন এক মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।”

বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “যেহেতু আপনি আপনার পরিকল্পনা (আই হ্যাভ এ প্ল্যান) পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরবো এবং জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবো। জামায়াত আমির আরও যোগ করেন, “আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করবো।”

সর্বশেষ