বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। আমরা এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করবো, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এমন মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। এ বিষয়ে পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।মন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েদের সম্মান,মানবিকতা,দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যতকে নিরাপদ করা। পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।



