দেশে কোরআনের আইন চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শতকরা ৯০ ভাগ মুসলিমের দেশে কোরআনের বিধান চালু হওয়া উচিত। যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের দায়িত্ব নামাজ ও যাকাত চালু করা এবং ভালো কাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অতীতে কোনও সরকারই সংসদে কোরআনের একটি আইনও চালু করেনি। এআইয়েরর মাধ্যমে তৈরি কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচারের তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, বড় বড় আলেমদের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচারের তীব্র নিন্দা জানান মুজিবুর রহমান। এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।



