প্রচ্ছদজাতীয়শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে

শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ফ্লাইট ফিরে গেছে অন্য বিমানবন্দরে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালালে নামতে না পেরে আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যাংকক থেকে ঢাকা এবং এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে ঢাকার দুটি ফ্লাইট রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে। দিল্লি থেকে ঢাকার পেথে থাকা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে ঘুরছে৷

শনিবার বেলা সোয়া ২টার দিকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। সেনা,বিমান,নৌবাহিনী,ঢাক ওয়াসা ও বিজিবিও সেখানে আগুন নেভাতে কাজ করছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রয়েছে। সুত্র জানায়, ইতিমধ্যে বেশ কয়েকজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ