প্রচ্ছদজাতীয়হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত শিশুর মৃত্যু ৪৩২

হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত শিশুর মৃত্যু ৪৩২

দেশে ভয়াবহ আকার নিয়েছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৫৩ হাজারের বেশি শিশু। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জনের শরীরে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, এখন সরকারের সবচেয়ে বড় লক্ষ্য ‘মায়েদের কোল ভরা রাখা’। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলছে।বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকার ঘাটতি নয়- অপুষ্টি, নিউমোনিয়া, চিকিৎসায় দেরি ও স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাও শিশু মৃত্যুর বড় কারণ। জনস্বাস্থ্যবিদরা পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ