ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নানা দাবি সত্ত্বেও ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত কর্মসূচির প্রমাণ পাননি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।
মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো পদ্ধতিগত এবং সুশৃঙ্খল কর্মসূচি খুঁজে পায়নি তাদের পরিদর্শক দল। তবে তিনি নিশ্চিত করেছেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। সাধারণ বেসামরিক কাজে ব্যবহারের প্রয়োজনীয়তার তুলনায় এই মাত্রা অনেক বেশি। একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোই এই উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে।



