প্রচ্ছদসীমানা পেরিয়েখামেনির শেষ বিদায়ে ‘আমেরিকা ধ্বংস হোক- ইসরায়েল ধ্বংস হোক’ জনতার স্লোগান ইরানে

খামেনির শেষ বিদায়ে ‘আমেরিকা ধ্বংস হোক- ইসরায়েল ধ্বংস হোক’ জনতার স্লোগান ইরানে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ইসলামি প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের উদ্দেশে শক্তির প্রদর্শনী হিসেবেও বিবেচিত হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, সমবেত জনতা এ সময় ‘আমেরিকা ধ্বংস হোক! ইসরায়েল ধ্বংস হোক!’ বলে স্লোগান দেয়।যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস তথা ৪ জুলাই থেকেই খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার বহন করে হাজারো শোকাহত মানুষ তেহরানের বিশাল গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের প্রাঙ্গণে জড়ো হয়েছেন। খামেনির কফিন সোমবার পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। ওই দিন একটি শোকযাত্রা তেহরান অতিক্রম করবে।

মঙ্গলবার কফিনটি নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। বুধবার এটি প্রতিবেশী ইরাকের শিয়া মুসলমানদের পবিত্র নগরীগুলোতে নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

সূত্র- টাইমস অব ইসরায়েল

সর্বশেষ