প্রচ্ছদসীমানা পেরিয়েচুক্তি করতে মরিয়া হলেও নিজের দেশের মানুষের ভয়ে কুন্ঠিত ইরান, ট্রাম্পের দাবি

চুক্তি করতে মরিয়া হলেও নিজের দেশের মানুষের ভয়ে কুন্ঠিত ইরান, ট্রাম্পের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে কিন্তু জনসমক্ষে তা স্বীকার করতে দ্বিধাবোধ করছে। ট্রাম্পের মতে, ইরানি মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন যে তারা নিজের দেশের মানুষের হাতেই প্রাণ হারাতে পারেন। বুধবার রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক নৈশভোজে ট্রাম্প বলেন, ইরান আলোচনা করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে এতটাই মরিয়া যে বলার মতো নয়। কিন্তু তারা এটা বলতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করছে, এটা বললে নিজের দেশের মানুষের হাতেই তারা মারা পড়বে। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির বার্ষিক তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, তারা আমাদের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলমান থাকায় ইরান আলোচনার জন্য উদগ্রীব হয়ে আছে। তবে তিনি কটাক্ষ করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার মতো অনাগ্রহী আর কেউ নেই। নিজের প্রসঙ্গে তিনি বলেন, “আমি এটা চাই না… ‘আমরা আপনাকে পরবর্তী সুপ্রিম লিডার বানাতে চাই’, না, ধন্যবাদ। আমি এটা চাই না।” যুক্তরাষ্ট্র ইরানকে ‘তছনছ’ করে দিচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করব না। আমি একে ‘সামরিক অভিযান’ বলব, যা প্রকৃতপক্ষে একটি সামরিক ধ্বংসযজ্ঞ।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন সামরিক সরঞ্জাম রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২৯০ জন আহত হয়েছেন।

সুত্র- টিআরটি ওয়ার্ল্ড

সর্বশেষ