প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যার্পনের দাবি জানিয়েছি, সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যার্পনের দাবি জানিয়েছি, সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা সবসময় শেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যার্পনের দাবি জানিয়েছি। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই— তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়। প্রসিকিউশন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের মানুষ জানে এটি অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আমাকে আওয়ামী লীগের কৃতকর্ম বর্ণনা করতে হবে, মানুষ তাদের প্রত্যাখান করেছে ২০২৪ সালের আগস্টে। তাদের বিচার করা হচ্ছে। যদিও তদন্ত চলমান আছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে, আমি আশা করছি প্রসিকিউশন দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “সব প্রতিবেশী দেশসহ সবার সঙ্গে আমরা সমতা, আত্মমর্যাদা , পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো।” মন্ত্রীসভা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, “একটু অপেক্ষা করতে হবে।”  তিনি বলেন, “আমরা আশা করছি আজ বিকালের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।”

সর্বশেষ