প্রচ্ছদরাজনীতিএনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারও সাবেক রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, নাহিদ ইসলাম

এনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারও সাবেক রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, নাহিদ ইসলাম

এনসিপিতে যোগদানের ক্ষেত্রে কারও সাবেক রাজনৈতিক পরিচয় মুখ্য নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ কারও সাবেক পরিচয় আমাদের কাছে বড় নয়। অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যুক্ত হওয়া যাবে। তবে অবশ্যই গণহত্যায় সমর্থনকারী কাউকে নেওয়া হবে না।

রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।

তিনি বলেন, সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। তবে আমরা কোনও পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না। সম্প্রতি চিফ হুইপকে ব্যঙ্গ করে কার্টুন করায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণের শামিল। সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি প্রতিস্থাপিত হয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা তা নষ্ট করে দিচ্ছে। দল বা ব্যক্তির পরিবর্তন নয়, বরং সামগ্রিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন করতে হবে— যেখানে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে মাথা উঁচু করে দাঁড়াবে।

সর্বশেষ