প্রচ্ছদজাতীয়মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক

ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী পৃথক বৈঠক করেছে।

বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে আরো ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। বৈঠকটি প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটে শেষ হয়। বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে, জামায়াতে ইসলামী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আজ সকাল ৯টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেছে। এই পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর এবং জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র এই চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চায়, যদিও রিভিউ করার সুযোগ আছে। তবে সংসদ ছাড়া এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। সংসদ চুক্তির পর্যালোচনা, প্রশ্ন উত্থাপন এবং মতামত দিতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণত নির্বাহী বিভাগের হাতে থাকে। শুধু জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত চুক্তিগুলো সংসদের গোপন বৈঠকে পেশ করা হয়। যুক্তরাষ্ট্র চায় কোনও বাঁধা ছাড়াই এটি পাস হোক।ঢাকায় দুই দিনের সফরে এসেছেন  দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি পল কাপুর। দুই দিন সরকারের বিভিন্ন মন্ত্রী ছাড়াও রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে প্রাধান্য পেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্যচুক্তি, অবৈধ অভিবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন বাণিজ্যচুক্তি যথাযথভাবে এবং দ্রুত বাস্তবায়ন করে। এছাড়া যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত অবৈধ বাংলাদেশি নাগরিকদের সে দেশের আদালতে মামলা নিষ্পত্তির সঙ্গে সঙ্গে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ।

সর্বশেষ