প্রচ্ছদরাজনীতিসুশাসন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, রিজভী

সুশাসন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, রিজভী

গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রবিবার (২১ জুন) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ্যাব নেতাদের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। রিজভী প্রকৌশলী সমাজের দেশ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় অবদানের প্রশংসা করেন। তিনি তাদের দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ্যাব সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।এ্যাব নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান (মাসুম), প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল, প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্স, প্রকৌশলী মো. রবিউল আউয়াল, প্রকৌশলী কে.এইচ.এম. মনজুরুল হক সবুজ, প্রকৌশলী মো. নাঈম হোসেন, প্রকৌশলী ফারজাদুল হক মিরন, প্রকৌশলী দিনার, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী মাহবুব ইসলাম, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আল মামুন গাজী, প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম, প্রকৌশলী হেমায়েতুল ইসলাম হিমু, প্রকৌশলী এস. এম. গালিব, প্রকৌশলী মো. মহববত হোসেন, প্রকৌশলী মো. আনিছুর রহমান মুরাদ, প্রকৌশলী ইশরাত জাহান জেসমিন, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী আবু সাঈদ, প্রকৌশলী হাফিজুর রহমান সালমান, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী আবুল কাউসার সুমন, প্রকৌশলী মো. জাকির হোসাইন, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী আবুল হাসনাত বনি, প্রকৌশলী তারিকুল ইসলাম তালুকদার (শাহীন), প্রকৌশলী শফিউল আযম ফাহিম, প্রকৌশলী গাজী রাশেদুল ইসলাম নয়ন এবং প্রকৌশলী আশিকুর রহমান।

সর্বশেষ